10:31 am, Thursday, 25 June 2026

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক :: শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। জানা গেছে, তার ডানদিকের পাঁজরে প্রচণ্ড আঘাত লেগেছে। ভারতের হায়দারাবাদে এ দুর্ঘটনা ঘটে। ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের সময় আহত হন বিগ বি।

তড়িঘড়ি করে তাকে হায়দারাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বাইতে ফিরে গেছেন তিনি।

অভিনেতা তার ব্লগে লিখেছেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।

তিনি আরও লিখেছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। তবে প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।

জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন তিনি।

এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সেবার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

Update Time : 07:36:08 am, Monday, 6 March 2023