1:08 pm, Wednesday, 18 November 2026

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর দুই কন্যা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তাঁরা। পরে স্বজনদের স্মরণে মোনাজাত করেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে জন্ম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটে নিহত হয় শেখ রাসেল।

Tag :
About Author Information

Sirajul Islam

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Update Time : 07:53:30 am, Tuesday, 18 October 2022