7:56 am, Thursday, 21 May 2026

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে আ.লীগের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট :: রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

সোমবার বিকেল ৪টার কিছু আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছায়।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

এর আগে রোববার  রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে সংলাপের এ তথ্য জানানো হয়েছিল।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে পাঠানো আমন্ত্রণপত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়েছিল।

সংক্রমণের কারণে এবার সংলাপে প্রতিনিধি সংখ্যা সীমিত করার পাশাপাশি সবার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে আ.লীগের প্রতিনিধি দল

Update Time : 10:37:14 am, Monday, 17 January 2022