4:16 am, Sunday, 2 August 2026

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারস্থ একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিতাই দাস (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিতাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।
হোটেলের রেজিস্টার সূত্রে আরো জানা যায় নিতাই দাস গত  ১৮ অক্টোবর আবাসিক হোটেলের ২১৫ নং কক্ষটিতে উঠেন। হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে রতন জানায়, সকালে পাশের বিল্ডিং থেকে একজন দেখতে পায় মৃতদেহ ঝুলে আছে। পরে শ্রীমঙ্গল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার

Update Time : 12:07:21 pm, Saturday, 21 October 2023