5:54 am, Saturday, 22 August 2026

শ্রীমঙ্গলে চা বাগানের ভিতর দিয়ে হাইওয়ে রাস্তা না করার দাবীতে মানবন্ধন

বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভিতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিল করার দাবীতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের বিটিআরআই রাস্তার মুখে দুই বাগানের পাঁচশতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে এর  প্রতিবাদ জানায়।

ভুরবুড়িয়া চা বাগানের পঞ্চাত সভাপতি সুদীপ ঋকিয়াশনের সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ ও চা শ্রমিকনেত্রী অঞ্জলি রাজগড় প্রমূখ।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা জানান, বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক গেলে শ্রমিকদের নানা সমস্যায় ভুগতে হবে। তাদের বসতিতে বাহিরের লোকের আনাগুনা বেড়ে যাবে। তাদের গরুছাগল চুরি হবে। ছেলেমেয়েরা রাস্তায় দূর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া তারা নিজেদের পরিবেশে বাগানে কাজ করেন বাগানের ভিতর দিয়ে অন্য লোকের চলাচল শুরু হলে তাদের এই প্রাইভেসি নষ্ট হবে। বিষয়টি বিবেচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা করে লাউয়াছড়া বন ও বাগান রক্ষা করে নতুন সড়ক নির্মানের দাবী তাদের।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে চা বাগানের ভিতর দিয়ে হাইওয়ে রাস্তা না করার দাবীতে মানবন্ধন

Update Time : 08:33:12 am, Monday, 21 June 2021