6:42 am, Sunday, 18 October 2026

শ্রীমঙ্গলে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গলে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ মেধাবী শিক্ষার্থীকে ট্যাব উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগনণা ২০২১ প্রকল্প হতে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ট্যাব তুলে দেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সুত্রধর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন । এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ থেকে ৩য় রোলনং এর অধিকারী স্টুডেন্টদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব তুলে দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, এটি আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যেমন ভূমিকা রাখবে তেমনি শিক্ষার্থীদের মধ্যে মেধার উৎকর্ষ বিকাশ প্রতিযোগীতাও বাড়বে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

শ্রীমঙ্গলে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার

Update Time : 02:44:12 pm, Thursday, 13 April 2023