এম এম সামছুল ইসলাম :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আহত ব্যক্তিসহ সঙ্গে থাকা অপর চোরাকারবারি ভারতে পালিয়ে গেছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, শনিবার রাতে সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের টহলদল ২ জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালালে ১ জন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপরাধী চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ.।
11:26 pm, Sunday, 14 June 2026
News Title :
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ১ ভারতীয় চোরাকারবারি আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:47:11 am, Sunday, 14 June 2026
- 15 Time View
Tag :
Popular Post























