সালেহ আহমদ (স’লিপক): শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক আনিসুল ইসলাম আশরাফীর শাশুড়ি ফাতিমা বিবি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক ছেলে, এক কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত দশটার দিকে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে, মৌলভীবাজার সদর হাসপাতাল ইমারজেন্সি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরের দিন বুধবার (২৮ মে) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের নিজ গ্রাম লামুয়া শাহী ঈদগাহে জানাজা শেষের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতৃবৃন্দ দোয়া ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এব্যাপারে মরহুমার জামাতা আনিসুল ইসলাম আশরাফী ও একমাত্র ছেলে প্রবাসী আবুল হাসান রুমেল যারা মরহুমার জন্য মাগফেরাত কামনা করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
3:44 am, Wednesday, 22 April 2026
News Title :
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফির শাশুড়ির ইন্তেকাল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:35:23 am, Thursday, 29 May 2025
- 249 Time View
Tag :
Popular Post
























