5:07 am, Wednesday, 18 November 2026

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী ক্বিরআত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক আফসার মিয়া, মাঈনুদ্দিন মুন্সা মুহিন এবং ক্বিরআত প্রশিক্ষণ কোর্স কেন্দ্রের শিক্ষক আব্দুর রাজ্জাক, উসমান বিন রফিক, সুলতান আহমদ, আসআদ হাবিব।

অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, অন্যান্য বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে গত ২৪ রমজান লিখিত ও ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Update Time : 09:18:11 am, Saturday, 6 April 2024