স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সাথে উপজেলা কৃষি অফিসে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ১১টায় কৃষকদের কৃষি পন্য উৎপাদন বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ৫ হাজার পরিবারের মধ্যে কৃষিপন্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কাজ করর সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রথম ধাপে ৫টি ইউনিয়নসহ প্রতিটি ওয়ার্ড থেকে ৫ হাজার কৃষকদের অর্গানিক পদ্ধিতিতে শিক্ষা গ্রহণ করে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ ও মৌলভীবাজার জেলা কৃষিকর্মকর্তাদে যৌথ পরিচালনায় প্রতিটি কৃষক আদা, হলুদ, কাঁচা,মরিচ,ধনিয়া, পেপে, রসুন, সহ নিত্যদিনের প্রয়োজনীও সবজি উৎপাদনে সর্বোচ্চ অর্থায়ন সহযোগিতা করবে। উপজেলা নাগরিক পরিষদের পক্ষে পরিষদের সভাপতি লন্ডন প্রবাসী মুহিন আহমেদ চৌধুরী ও জালাল আহমেদ জিপু প্রতিনিধিকে জানান শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিষ্টাতা হাজী মুসাব্বীর আল মাসুদ তাদের মুল লক্ষ যাহাতে বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে পৌছে দিতে পারেন। প্রতিটি পরিবার নিজ নিজ বাড়িতে নিত্য প্রয়োজনীয় শষ্য ও সবজিগুলো উৎপাদন বাড়াতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল নাগরিক পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও বতর্মান ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুসাব্বীর আল মাসুদ, কৃষিবিদ মৌলভীবাজার জেলা এডিশনাল ডিডি নিলুফার ইয়াসমিন, মোনালিসা আক্তার সুইটি, শ্রীমঙ্গল কৃষি উপজেলা অফিসার মহিউদ্দিন চৌধুরী,সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, শাহ জাবের আহমেদ,এবাদুর রহমান, রুহিন আহমেদ, জামাল হোসেন, সৈয়দ সোলেমান হাসিফ সহ প্রমুখ।
1:34 pm, Sunday, 16 August 2026
News Title :
শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:44:57 am, Wednesday, 30 October 2024
- 323 Time View
Tag :
Popular Post




























