8:08 am, Saturday, 27 June 2026

শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে প্রায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি :: বুধবার (১৩ এপ্রিল ২০২২) রাত ১২.১৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই মোহাম্মদ আনুয়ারুল ইসলাম পাঠান, এএসআই ইলিয়াস উদ্দিন সোহেল ও এএসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ৭নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সুরঞ্জন বিশ্বাস শ্রীমঙ্গল থানার মতিগঞ্জ (ডিগাপাড়া) এলাকার বিক্রম বিশ্বাসের ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব শামীম অর রশিদ তালুকদার বলেন শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে প্রায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : 07:05:41 am, Wednesday, 13 April 2022