ডেস্ক রিপোর্ট::মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে পুলিশের সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে ১২ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ বলছে, এক ভাড়াটে খুনির সন্তানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ গোলাগুলির ঘটনা ঘটে। এক বিবৃতিতে সোনোরা রাজ্যের অ্যাটর্নি অফিস থেকে বলা হয়, গোলাগুলিতে আরও কিছু সন্ত্রাসী আহত হয়েছেন। এছাড়া সাতজন ঘটনাস্থল থেকে পালিয়েছেন। মেক্সিকোর মাদক সম্রাট জ্যাকুলিন এল চ্যাপো গুজম্যানের ছেলেদের পরিচালিত সিনালোয়া মাদক কারবারী দলের হয়ে কাজ করেন ভাড়াটে খুনি যিশু হাম্বারতো লিমন। তাঁর ছেলেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা হামলাটি চালান। মেক্সিকো সরকারের এক মুখপাত্র ১২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তা ক্রসফায়ারে আহত হয়েছেন।
যিশু হাম্বারতোর ছেলে কার্লোস হাম্বারতোকে কয়েক মিনিট আগে ক্যামিনো দেল সেরি থেকে আটক করা হয়েছিল। স্থানীয় অ্যাটর্নি অফিস আরও জানায়, শনিবার বিকেলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা বাহিয়া ডি কিনোর সঙ্গে রাজ্যের রাজধানী হারমোসিলো সংযোগকারী একটি হাইওয়েতে সরকারি প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। কিন্তু নিরাপত্তা বাহিনী এ হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
6:03 pm, Friday, 22 May 2026
News Title :
মেক্সিকোতে আসামি ছিনিয়ে নেওয়ার সময় গোলাগুলিতে নিহত ১২
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:06:48 am, Monday, 22 January 2024
- 252 Time View
Tag :
Popular Post






























