11:12 pm, Tuesday, 2 June 2026

সন্তান জন্মের পরই নারীদের মোটা বলা হয়: কিয়ারা

বিনোদন ডেস্ক :: মাতৃত্বের অভিজ্ঞতা একজন নারীর জীবনে গভীর পরিবর্তন আনে। তবে সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মাতৃত্ব, শারীরিক পরিবর্তন এবং নারীদের প্রতি সামাজিক প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেন।

কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তার জীবন ও চিন্তাভাবনায় নতুন মাত্রা যোগ করেছে।

তার ভাষায়, মাতৃত্ব তাকে নিজের জীবন, পৃথিবী এবং মানুষের অনুভূতি সম্পর্কে আরও গভীরভাবে ভাবতে শিখিয়েছে। একইসঙ্গে এই অভিজ্ঞতা একজন শিল্পী হিসেবেও তাকে সমৃদ্ধ করেছে।
অভিনেত্রী বলেন, গর্ভাবস্থার সময় নারীদের প্রশংসা করা হলেও সন্তান জন্মের পরই সমাজের আচরণ বদলে যায়।

তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সবাই নারীদের সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু সন্তান জন্মের পরপরই তাদের শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য শুরু হয়।

অনেকেই তখন নারীদের ‘মোটা’ বা ‘আগের মতো নেই’ বলে সমালোচনা করেন।
কিয়ারা আরও বলেন, সমাজ যেন আশা করে সন্তান জন্ম দেওয়ার পর একজন নারী খুব দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে আসবেন। অথচ বাস্তবে এই সময়টিই একজন মায়ের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। সন্তান প্রসবের পর একজন নারীর মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থন প্রয়োজন হয় বলে মন্তব্য করেন তিনি।

মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে কিয়ারা বলেন, এই অভিজ্ঞতা তাকে আরও সংবেদনশীল ও পরিণত করেছে। ভবিষ্যতে তার অভিনয়েও এই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যাবে বলে মনে করেন তিনি।

গত বছরের ১৫ জুলাই কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে মাতৃত্ব উপভোগ করার পাশাপাশি কন্নড় সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

সন্তান জন্মের পর নারীদের বডি শেমিং এবং সামাজিক চাপের বিরুদ্ধে কিয়ারার ওই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

সন্তান জন্মের পরই নারীদের মোটা বলা হয়: কিয়ারা

Update Time : 08:14:53 am, Tuesday, 2 June 2026