5:04 am, Friday, 17 July 2026

সন্ধ্যার মধ্যেই কোরবানি পশুর বর্জ্য অপসারণের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:আসন্ন কোরবানির ঈদে প্রতিবছরের মতো সন্ধ্যার মধ্যে পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। একই সঙ্গে এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এক সভা সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণত সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হয়। এবারও সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে। এটা অত্যন্ত দৃঢ়ভাবে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে করে দূষণ না হয়।

তাজুল ইসলাম বলেন, নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। কোনোভাবেই রাস্তার পাশে চলাচলের বিঘ্ন ঘটিয়ে পশুর হাট বসানো যাবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সন্ধ্যার মধ্যেই কোরবানি পশুর বর্জ্য অপসারণের নির্দেশ

Update Time : 09:25:13 am, Wednesday, 14 June 2023