5:14 am, Friday, 16 October 2026

সন্ধ্যায় দেশে ফিরছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

গত ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি। তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮ তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিনদিন ব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট – আসিয়ান- এর ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে মোঃ সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় পাঁচ দিনের সফর শেষ করে ৮ সেপ্টেম্বর বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেন। সিঙ্গাপুরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। সফর শেষে আজ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপ্রধান।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

সন্ধ্যায় দেশে ফিরছেন রাষ্ট্রপতি

Update Time : 07:17:21 am, Saturday, 16 September 2023