10:44 am, Tuesday, 19 May 2026

সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি : কাদের

রাজনীতি ডেস্ক ::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি। অথচ জনকল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই। অবশ্য বিএনপি একটা কাজই অনবরত করে যাচ্ছে, তা হচ্ছে সরকারের অন্ধ সমালোচনা। জনগণ বিএনপির এসব শব্দ বোমায় এখন আর কান দেয় না। শেখ হাসিনা সরকার জনস্বার্থে দিনরাত কাজ করছে এবং করে যাবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক। পক্ষান্তরে শেখ হাসিনা সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণ থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে ও নসিহত করে যাচ্ছে।

আজ সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, উটপাখির মতো বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে। সরকারের জনস্বার্থে যে কোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব।

বিএনপি নেতারা লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই জনগণের সাথে মর্মান্তিক তামাশা করেছে। তারা কখন কি বলে নিজেরাও জানে না। তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন। আবার বলে কারফিউ দিলে জনগণ মানবেন না- অথচ সরকার কারফিউর কথা ভাবেওনি।

তিনি বলেন, বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়।বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছে। সরকারে থাকতে যেমনি অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিলো, তেমনি সরকারবিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদিতায় নিমজ্জিত।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন। বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মীদের চাঙা রাখার অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনটিই বিএনপির চোখে পড়ে না। তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি : কাদের

Update Time : 08:52:40 am, Monday, 19 July 2021