12:45 pm, Friday, 16 October 2026

সহকর্মী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলার সকল থানা ও নৌ,পুলিশের কর্মবিরতি

এম এ কাসেম চৌধুরী: দেশের বিভিন্ন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে,সারা দেশের পুলিশের সাথে একত্রতা পোষণ করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে কর্মবিরতি ঘোষণা করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
এসময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।
এর আগে গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান বলেন,গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে।
সাধারণ কনস্টেবল ও এস আই,এ এস আই গন বলেন, অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্তন কর্মচারী সংগঠন” মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করাহয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

সহকর্মী হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলার সকল থানা ও নৌ,পুলিশের কর্মবিরতি

Update Time : 12:24:26 pm, Wednesday, 7 August 2024