10:41 am, Thursday, 14 May 2026

সৌদিতে যেতে পারেন মেসির এই সতীর্থ

ক্রীড়া ডেস্ক : আল হিলালের দেওয়া বছরে ৪০ কোটি ইউরো লোভনীয় পারিশ্রমিকের প্রস্তাব নাকচ করে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির স্বপ্নের সারথী হয়েছেন তিনি। ইতোমধ্যে দলকে জিতিয়েছেন লিগস কাপ। পুরো মার্কিন মুল্লুকে চলছে এখন ‘মেসি উন্মাদনা’। তাতে সৌদি আরব মিস করছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।

তবে মেসি সেখানে না গেলেও যেতে পারেন আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ ও বন্ধু রদ্রিগো ডি পল। কাতার বিশ্বকাপজয়ী ফুটবলার ডি পলকে পেতে দেশটির আরেক ক্লাব আল আহলি। ইতোমধ্যে তারা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগও করেছে।

দলবদলের বাজার নিয়ে ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটারে এই তথ্য জানিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও খবরটি নিশ্চিত করেছেন। নাপোলির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলেনস্কিকে কিনতে চেয়েছিল আল আহলি। কিন্তু জেলেনস্কি সৌদি প্রো লিগে যেতে রাজি হননি। এরপরই আর্জেন্টিনার হয়ে কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপজয়ী রদ্রিগো দি পলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আল আহলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, ডি পলকে কিনতে আতলেতিকোকে রাজি করানো সহজ হবে না আল আহলির জন্য। ডিয়েগো সিমিওনের স্কোয়াডে ডি পল অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। উদিনেসে থেকে ২০২১ সালে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় রদ্রিগো ডি পলকে কিনেছিল আতলেতিকো। ট্রান্সফারমার্কেট–এর মতে, বর্তমানে তার দাম ৫ কোটি ৪৫ লাখ ইউরো।

আল আহলির ইউরোপিয়ান লিগ থেকে খেলোয়াড় উড়িয়ে আনার অভিযানে রদ্রিগো ডি পল নতুন সংযোজন। দলবদলের বাজারে এর মধ্যে ১২ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করা আল আহলি ম্যানচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজ ও লিভারপুল থেকে ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোকে কিনেছে। এখন আক্রমণভাগের সঙ্গে মাঝমাঠের সংযোগ দৃঢ় করতেই দি পলের ওপর নজর পড়েছে ক্লাবটির।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সৌদিতে যেতে পারেন মেসির এই সতীর্থ

Update Time : 07:10:02 am, Tuesday, 22 August 2023