ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল বাদ পড়ার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে এক সংবাদ সম্মেলন করে বিসিবি।
এর পর এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে এই গুঞ্জনের কিছুটা সত্য তাও মেলে।
সাকিব আল হাসানের শহরের সাহা পাড়ার বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রধান গেট সংস্কারের কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতার দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার?
ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, সাকিব আল হাসান আসবেন এমনটাই জেনেছি। তাই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করতেছি।
তবে এ বিষয়ে জানতে, পরিবারের কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফেরেননি।

নিজস্ব প্রতিবেদক 























