3:02 am, Friday, 21 August 2026

সাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ফেরদৌস

ডেস্ক রিপোর্ট :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন একঝাঁক তারকা। চূড়ান্ত তালিকায় সবার জায়গা না হলেও ঢাকা-১০ আসনে নৌকার টিকেট পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সোমবার (২৭ নভেম্বর) ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনি প্রচার শুরু করেছেন এই অভিনেতা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে রাজনীতিতে আসা ও নির্বাচন নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফেরদৌস। বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি। সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান দুই তারকার কথাও উঠে এসেছে। তারা হলেন নড়াইল-২ ও মাগুরা-১ আসনে থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

এ সময় তাদের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেরদৌস। এই অভিনেতাকে প্রশ্ন করা হয়, “খুলনার ‘মাগুরা-১’ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশের নামি ক্রিকেটার সাকিব আল হাসান। তার সঙ্গে কোনো কথা হয়েছে?” জবাবে ফেরদৌস বলেন, এখনো কথা হয়নি। এমনিতেই আমরা খুব ভালো বন্ধু। সাকিব নিশ্চয়ই এখন তার কেন্দ্রে ব্যস্ত। মাশরাফিও আমার খুব ভালো বন্ধু। জাতীয় দলের দুই ক্যাপ্টেনই এখন জনপ্রতিনিধি হতে চলেছেন। এটা ভেবেই ভীষণ গর্ববোধ করছি। আশা করছি তাদের দুজনের সঙ্গেই জলদি দেখা হবে।
অভিনয় থেকে রাজনীতির মাঠে পা রাখার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, আসলে আমার পেশা তো মানুষকে কেন্দ্র করেই। এক সময় কলকাতার বাইরে যখন শুটিং করতাম, বা এখন ঢাকার বাইরে শুটিং করার সময়েও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের সুখ-দুঃখ কাছ থেকে দেখেছি। অভিনেতা হিসেবে একটা ছোট্ট কিছু করলেও তাদের মুখে হাসি ফুটতে দেখেছি। আমার সেটা খুব ভালো লাগে।
আরও পড়ুন: ৪৭ বছর বয়সে বিয়ে করছেন এই বলি অভিনেতা
তিনি বলে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হলাম, তার সঙ্গে নির্বাচনি প্রচারে গেলাম, তখন দেখলাম কী সহজে উনি মানুষের সঙ্গে মিশে যান! ঢালিউডের শিল্পীদের যেকোনো বিপদে উনি পাশে এসে দাঁড়ান। তখন কিন্তু উনি সেই ব্যক্তি কোন দল কেন বা কোন আদর্শে বিশ্বাস করেন, সেটা দেখেন না। তার কাছে দেশের ওই মানুষটা গুরুত্বপূর্ণ। সেটা দেখে আমারও মনে হয়েছিল এ রকম কিছু করার কথা।
ফেরদৌস জানান, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা এবং বিশ্বাস রেখে খুব ভালো একটা কেন্দ্র (ঢাকা-১০) দিয়েছেন। এ আসনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। অভিজাত এলাকা। সেটাকে ঘিরে স্কুল, কলেজ, মন্দির-মসজিদ রয়েছে। উন্নত এলাকা; কিন্তু আমি তারপরও যথাসাধ্য কাজ করতে চেষ্টা করবো।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

সাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ফেরদৌস

Update Time : 09:15:56 am, Wednesday, 29 November 2023