5:41 pm, Wednesday, 6 May 2026

সাবেক ছাত্রলীগ নেতা মুহিদ আহমদ এর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : গত ০৫ আগষ্ট ২০২৪ ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের বাড়িতে শুরু হয় বর্তমান অন্তবর্তীকালিন সরকার সমর্থক, বি এন পি, জামায়াতে ইসলামী, যুবদল, ছাত্রদলনেতা কর্মীদের হামলা ও ভাংচুর। এরই ধারাবাহিকতায় গতকাল ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার রাত ০৯:৩০ মিনিটের দিকে মৌলভীবাজারের সদর উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়নের আনিকেলী বড় গ্রামের মৃত মো: ছনু মিয়ার ছেলে ছাত্রলীগের এর সাবেক সাধারণ সম্পাদক মুহিদ আহমদ এর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়।

অন্তবর্তীকালিন সরকার সমর্থক, বি এন পি, জামায়াত ইসলামী, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা এই হামলা চালায়। তারা বসতবাড়ির ভেতরে প্রবেশ করে মুহিদ আহমদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
প্রত্যক্ষদর্শী মুহিদ আহমদের চাচাতো ভাই আল আমিন বলেন, মুহিদ আহমদ অনেক দিন যাবত যুক্তরাজ্যে বসবাস করছে সে বাংলাদেশের কার্যক্রমের সাথে অনেক দিন যাবত জড়িত নয় এরপর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা আমার ভাইকে আসামী করে গত ১৫ আগস্ট মামলা দায়ের করে এবং বাড়িঘরে হামলা করে এমনকি মুহিদ আহমদকে পেলে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়।

স্থানীয়রা জানান যে, হামলাকারীরা খুবই উগ্র ও উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল। তারা মুহিদ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে কাছে পেলে প্রাণে হত্যা করবেন বলে প্রকাশ্যে হুমকি দেয়। মামলা, হামলা, নির্যাতন ও প্রান নাশের ভয়ে বর্তমানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আত্মগোপনে আছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সাবেক ছাত্রলীগ নেতা মুহিদ আহমদ এর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি

Update Time : 04:17:00 pm, Thursday, 22 August 2024