2:00 am, Tuesday, 30 June 2026

‘সার্চ কমিটিতে আসা সব নাম প্রকাশ করা হবে’

ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে আসা সবার নাম প্রকাশ করা হবে। আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই একথা জানান সার্চ কমিটির সভাপতি।

তিনি বলেন, আমরা যতগুলো নাম পেয়েছি এবং আগামীকাল বিকেল ৫টার মধ্যে যদি আরও নাম আসে, তা যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গণমাধ্যমও সেখান থেকে নাম প্রকাশ করতে পারবে।

এদিকে বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে সার্চ কমিটির ৩য় ও শেষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

আজকে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।

রোববারের সভায় অংশ নিতে যে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন- সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফট্যান্টে কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, প্রজন্ম ৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

‘সার্চ কমিটিতে আসা সব নাম প্রকাশ করা হবে’

Update Time : 12:09:46 pm, Sunday, 13 February 2022