3:23 pm, Wednesday, 18 November 2026

নিউইয়র্কে হাসপাতালে করোনাক্রান্ত শিশু ভর্তি বাড়ছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে নিউইয়কের্র হাসপাতালগুলোয় শিশু ভর্তির সংখ্যা বেড়ে গেছে। নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান।

এদিকে রবিবার হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা নিয়ে দেখা দেয়া সংকট নিরসনের অঙ্গীকার করা হয়েছে।

নিউইয়র্কের স্বাস্থ্যবিষয়ক দপ্তরের এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, শিশু হাসপাতালগুলোতে কোভিড-১৯-এ আক্রান্তদের ভর্তির ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহজুড়ে হাসপাতালগুলোয় করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা চারগুণ বেড়েছে। এর প্রায় অর্ধেকেরই বয়স পাঁচের কম। আর এসব শিশুরা টিকা নেওয়ারও যোগ্য নয়।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশটিতে গত সাত দিনে গড়ে প্রতিদিন প্রায় ১ লাখ ৯০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য থেকে এ কথা জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণবিষয়ক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি রবিবার কোভিড পরীক্ষা নিয়ে সংকটের কথা স্বীকার করেছেন। আগামী মাস থেকে এ সংকট দূর হবে বলে তিনি স্বীকার করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নিউইয়র্কে হাসপাতালে করোনাক্রান্ত শিশু ভর্তি বাড়ছে

Update Time : 12:59:31 pm, Monday, 27 December 2021