1:40 am, Thursday, 14 May 2026

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৯০২, নতুন শনাক্ত ৩৫৯

ডেস্ক রিপোর্ট :: করোনায় সিলেটে শেষ ২৪ ঘণ্টায় চার জেলায় মিলে আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫৯ জনের। এ সময়ে নতুন মৃত্যুবরণ করাদের সিলেট জেলার ৩ জন, ১ জন মৌলভীবাজারের বাসিন্দা ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জন।

সোমবার (১৬ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২ শত ৭১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৬ হাজার ৫ শত ৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬ শত ৫১ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮ শত ৯৯ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৫৪ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ১ শত ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯০২ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৫৯ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৯ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৯ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৯১ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৯০২, নতুন শনাক্ত ৩৫৯

Update Time : 12:17:05 pm, Monday, 16 August 2021