12:50 am, Saturday, 24 October 2026

সিলেটে বৃষ্টির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে

ডেস্ক রিপোর্ট : বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছিল। অবশেষে বৃষ্টি থেমেছে এবং খেলাও শুরু হয়েছে।
গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে আজকের মতো এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময়মতোই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে এখনো ১৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান। ২৫ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরু করে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার ভাটেরায় স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা: ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

সিলেটে বৃষ্টির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে

Update Time : 09:06:49 am, Tuesday, 22 April 2025