10:00 pm, Wednesday, 17 June 2026

সিলেট থেকে ফিরে মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

সিলেট প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে তিনি গত বৃহস্পতিবার (২৩ জুন) সিলেটের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শায়রুল কবির খান বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।

চলতি বছর ১১ জানুয়ারি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন তিনি। করোনার বোস্টার ডোজও নিয়েছিলেন মির্জা ফখরুল। দ্বিতীয়াবারের মতো করোনাক্রান্ত হলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

সিলেট থেকে ফিরে মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

Update Time : 07:27:44 am, Sunday, 26 June 2022