4:30 am, Sunday, 19 April 2026

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতদের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (৫ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানান, অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ ১ কোটি টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাতে আমদানিকৃত একটি কনটেইনার থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

Update Time : 07:49:11 am, Sunday, 5 June 2022