11:18 pm, Thursday, 9 July 2026

সেনাকুঞ্জে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট : ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।
পরে চারটার আগে তিনি সেখানে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সালের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
জানা গেছে, এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়।
গত ৫ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করার পর এই প্রথম রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে গেলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

সেনাকুঞ্জে খালেদা জিয়া

Update Time : 10:58:27 am, Thursday, 21 November 2024