2:21 pm, Wednesday, 18 November 2026

সৌদির নতুন ‘গ্র্যান্ড মুফতি’ শেখ ড. সালেহ আল-ফাওজান

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের নতুন ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ ড. সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজান। তার বয়স প্রায় ৯০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে সৌদির অন্যতম শীর্ষ ইসলামি আলেম হিসেবে পরিচিত।

মুসলিম বিশ্বের দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম বাদশাহ সালমান বিশিষ্ট ইসলামি ওই পণ্ডিতকে সৌদির নতুন ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দেন। তার নিয়োগের মাধ্যমে সৌদির ধর্মীয় নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হলো।

দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই রাজকীয় আদেশ জারি করা হয়। বুধবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে আরব নিউজ।

রাজকীয় আদেশে বলা হয়, শেখ ফাওজানকে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সম্প্রতি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হলেন, গত ২৩ সেপ্টেম্বরে তার মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সৌদির নতুন ‘গ্র্যান্ড মুফতি’ শেখ ড. সালেহ আল-ফাওজান

Update Time : 09:40:23 am, Thursday, 23 October 2025