4:19 am, Tuesday, 25 August 2026

সৌদি আরব পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন পাঁচ হাজার ৩৯৮ হজযাত্রী এবং বেসরকারিভাবে ২৮ হাজার ৩৩৭ জন।

সোমবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা পেয়েছে ১৬ শতাংশ, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা পেয়েছে ৮৪ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন; ১০ জন খালাস

সৌদি আরব পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী

Update Time : 06:30:20 am, Tuesday, 30 May 2023