6:52 pm, Wednesday, 6 May 2026

সৌদি আরব যেতে লাগবে না করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কোনো যাত্রীর করোনার আরটি পিসিআর টেস্ট করতে হবে না। শুধু করোনা প্রতিরোধক টিকা দেওয়ার সার্টিফিকেট নিলেই চলবে। থাকতে হবে না কোয়ারেন্টিনে।

সম্প্রতি করোনার প্রকোপ কমে আসায় নতুন ভ্রমণ বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন ভ্রমণ বিধিনিষেধে বলা হয়েছে, যাদের করোনার পূর্ণাঙ্গ ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদের সৌদি প্রবেশের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিতে হবে। ১২ বছর ও এর কম বয়সীদের জন্য পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়।
যেসব যাত্রী ঢাকা থেকে ভিজিট ভিসা নিয়ে সৌদি আরব যাবেন তাদের কোভিড-১৯ ঝুঁকি সংক্রান্ত হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। তবে ওমরাহ এবং অন্যান্য ভিসার যাত্রীদের জন্য এই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়।

যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশি যাত্রীদের সৌদি যাত্রা শুরুর আগে ‘Muqeem’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। পাশাপাশি ভ্রমণের ৮ ঘণ্টার মধ্যে ‘Tawakkalna’ নামে আরেকটি অ্যাপ ডাউনলোড করে স্বাস্থ্য-সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সৌদি আরব যেতে লাগবে না করোনা পরীক্ষা

Update Time : 03:04:56 pm, Wednesday, 23 March 2022