হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে এক চা শ্রমিকের শরীরে এক মিনিটের মধ্যে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এ ঘটনার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার পুটিজুরি এলাকার বৃন্দাবন চা বাগানের শ্রমিক রবি কালিন্দী (৫৪) সোমবার দুপুর ১২টার দিকে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় কর্তব্যরত নার্স তাকে প্রথমে বাঁ হাতে এক ডোজ টিকা দেন। এরপর তিনি সেখানে বসে থাকার এক মিনিটের মধ্যে ওই নার্স অপর একটি টিকা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে পুশ করেন।
4:45 pm, Friday, 18 September 2026
News Title :
এক ব্যক্তির শরীরে একসঙ্গে পুশ করা হলো ২ ডোজ টিকা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:12:45 am, Tuesday, 10 August 2021
- 421 Time View
Tag :
Popular Post




























