3:25 am, Friday, 31 July 2026

হরতালে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

ডেস্ক রিপোর্ট : বিএনপির ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৩০টি টহল টিমসহ সারা দেশে ৪২২টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিংসহ রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে মোট ৪২২টি টহল দল মোতায়েন আছে।

যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

এ ছাড়া যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

প্রতীক বরাদ্দ পরবর্তী সময়ে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

হরতালে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

Update Time : 07:24:38 am, Tuesday, 19 December 2023