3:52 am, Friday, 16 October 2026

স্পেনে ‘সেরা মানবিক সিনেমা’র জন্য মনোনীত ‘মাস্তুল’

ডেস্ক রিপাের্ট : সদ্য অনুষ্ঠিত ৪৭তম মস্কো আন্তর্চাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরও একটি সুসংবাদ দিলো বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’! আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য একটি উৎসবে ‘সেরা মানবিক সিনেমা’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের এই সিনেমা!
১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক সিনেমা’র জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের ‘মাস্তুল’।
নির্মাতা জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’র প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ যাচ্ছে মাস্তুল।
এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।
জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।
দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

স্পেনে ‘সেরা মানবিক সিনেমা’র জন্য মনোনীত ‘মাস্তুল’

Update Time : 06:43:11 am, Saturday, 3 May 2025