1:53 am, Tuesday, 27 October 2026

স্বচ্ছতা ও জবাবদিহিতার জনবান্ধব ইউএনও জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন যোগদানের ১৬ মাসের মাথায় নিজের ব্যতিক্রমী কর্মদক্ষতা ও নিষ্ঠাবান দায়িত্বের সুনাম ছড়িয়ে পড়েছে সারা উপজেলায়। সততার সাথে নিরবচ্ছিন্ন ভাবে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি উপজেলার সাধারণ মানুষের ভরসার পথিক হয়ে উঠছেন।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বাসিন্দা জয়নাল আবেদীন গত ২০ আগস্ট ২০২৩ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ইউএনও হিসাবে এটাই তাঁর প্রথম কর্মস্থান। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার প্রতিবন্ধী, গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন। প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সাথে সাথে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সময়ে সমাধান ও সততার গুণে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় ও জনবান্ধন ইউএনও হয়ে উঠছেন তিনি।

তাঁর যোগদানের পর উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ফিরে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাধারণ মানুষের জনভোগান্তি কমার পাশাপাশি মান বেড়েছে সেবার। তাঁর স্বচ্ছতা ও পরিশ্রমে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সেবা গ্রহিতারা।

কমলগঞ্জ উপজেলার সচেতন নাগরিকরা বলেন, ইউএনও তাঁর কর্মদক্ষতা, সততা, আদর্শ ও সঠিক সিদ্ধান্তে উপজেলার সাধারণ মানুষের কাছে জনবান্ধন হয়ে উঠছেন। সকল ধরনের মানুষ খুব সহজেই তাঁর কাছে সমস্যার কথা বলতে পারে। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন তিনি।

অধ্যক্ষ এডভোকেট বয়তুল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে কোন বিষয় নিয়ে গেলে দ্রুত সময়ে তিনি সমাধান করে দেন। তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদে খান বলেন, বন্যার পানি সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন তা অতুলনীয় তিনি সমাজের গরীব দুঃখী অসহায় দরিদ্র ও মেহনতি মানুষের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন যোগদান করার পর থেকে সবাইকে সাথে নিয়ে সুন্দর ভাবে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। সকলের সহযোগিতায় এ উপজেলাকে সমৃদ্ধ করতে কাজ করব। একই সাথে উপজেলা প্রশাসনকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কমলগঞ্জে যোগদানের পূর্বে তিনি এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন ও তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

স্বচ্ছতা ও জবাবদিহিতার জনবান্ধব ইউএনও জয়নাল আবেদীন

Update Time : 09:54:12 am, Saturday, 30 November 2024