3:51 pm, Wednesday, 13 May 2026

স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম : রুবেল

ডেস্ক রিপোর্ট : বিগত কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে পেসার রুবেল হোসেন। পিঠের ইনজুরির কারণে অনেকদিন যাবৎ ভুগেছিলেন তিনি। পরে মাঠে নামলেও পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় আর জাতীয় দলে থিতু হতে পারেননি।
অবশ্য নিয়মিত দেশের প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাচ্ছেন রুবেল। এরই মাঝে একটি সুসংবাদ দিয়েছেন তিনি। এই তারকা পেসার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ (সোমবার) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর।

সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

রুবেল-ইশরাত জাহান দোলার সংসারে এর আগে ছিল একটি পুত্র সন্তান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন বাগেরহাটের এই পেসার। এছাড়া সবশেষ বিপিএলটা অবশ্য রুবেলের জন্য সুখকর ছিল না। খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দলকে জেতাতে ব্যর্থ হন তিনি।

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-২০ ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-২০তে ২৮টি উইকেট পেয়েছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম : রুবেল

Update Time : 07:07:54 am, Tuesday, 6 August 2024