1:15 pm, Friday, 17 April 2026

সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

ক্রীড়া ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে টাউন্সভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ।

সাইমন্ডসের মৃত্যু নিয়ে ২০২২ সালে অস্ট্রেলিয়ার ৩ জন ক্রিকেটার মারা গেল।

সাইমন্ডসের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে কুইন্সল্যান্ড পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি হার্ভে রেঞ্জের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি।

১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতেন সাইমন্ডস। এর মধ্যে আছে ২০০৩ সালের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নজিরও। সেই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হ্যান্ডারসন জানিয়েছেন, ‘অ্যান্ড্রু তার প্রজন্মের অন্যতম মেধাবী খেলোয়াড়। সে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে। কুইন্সল্যান্ডের ক্রিকেটের উন্নতিতেও তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে আমরা শোকাহত। পাশাপাশি আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

বার্মিংহামে জন্মগ্রহণ করা সাইমন্ডসের ইংল্যান্ডের হয়েও খেলার সম্ভাবনা ছিল। ১৯৯৫ সালে গ্লুচেস্টারশায়ারের হয়ে ১৬টি ছক্কাসহ ২৫৪ রান করলে ইংল্যান্ডের ‘এ’ দল থেকে ডাক পান তিনি। কিন্তু সাইমন্ডস সেই প্রস্তাব নাকচ করে দেন। খেলেন অস্ট্রেলিয়ার হয়ে। ১৯৯৮ সালে ওয়ানডেতে অভিষেক হয় তার।

২০০৩ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের সমন্বয়ে গড়া বোলিং ইউনিটের বিপক্ষে ১২৫ বলে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে এ অলরাউন্ডারের সেঞ্চুরিসংখ্যা ৬টি।

দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাইমন্ডস। টেস্টে ১ হাজার ৪৬২, ওয়ানডেতে ৫ হাজার ৮৮ ও টি-টোয়েন্টিতে ৩৩৭ রান করেন তিনি। তিন ফরম্যাটে তার উইকেটের সংখ্যা ১৬৫।

Tag :
About Author Information

Sirajul Islam

সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

Update Time : 09:10:28 am, Sunday, 15 May 2022