11:05 pm, Tuesday, 7 July 2026

দায়রা আদালতেও জামিন পাননি জাহের আলভী

বিনোদন ডেস্ক :: রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হওয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় দায়রা আদালতেও জামিন পাননি ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী।

সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

গত ১৮ জুন জাহের আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন।

সেই আদেশে সংক্ষুব্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
এদিকে কারাগারে থাকাবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক। সেই আবেদনের শুনানি শেষে গত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর আদালত।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গত ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

দায়রা আদালতেও জামিন পাননি জাহের আলভী

Update Time : 08:38:32 am, Tuesday, 7 July 2026