3:30 pm, Monday, 24 August 2026

হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় ৪১ নারী নিহত

ডেস্ক রিপোর্ট:হন্ডুরাসে নারীদের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সময় ভোরে সেন্ট্রো ফেমেনিনো ডি অ্যাডাপটাসিয়ন সোশ্যাল (সিইএফএসি) কারাগারে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রাজধানী তেগুচিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটিতে প্রায় ৯০০ বন্দি রয়েছে। কারাগারে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একটি পক্ষ কারাগারের এক সেলে আগুন ধরিয়ে দেয়। কঝজগ

নিহতদের বেশিরভাগ আগুনে পুড়ে মরলেও কয়েকজন পুলিশের গুলিতে মারা যান। কিছু বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় হন্ডুরাসের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জুলিসা ভিলান্যুয়েভা জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি সংঘাত দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

কারাগারে আটক বন্দিদের পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ জানিয়েছেন, সহিংসতায় কারাগারটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

৪১ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবল

হন্ডুরাসে কারাগারে দাঙ্গায় ৪১ নারী নিহত

Update Time : 07:12:38 am, Wednesday, 21 June 2023