2:56 am, Friday, 2 October 2026

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহজি বাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। হাসপাতাল নেয়ার পর মারা যান আরও তিন জন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

ওসি সালেহ আহমেদ আরও জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপুর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রন ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ০২টি এক নলা বন্দুক উদ্ধার

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Update Time : 01:39:07 pm, Monday, 18 July 2022