স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ সদর: হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল গ্রামের প্রবীণ বাসিন্দা নাইওর মিয়ার ছোট ছেলে শেখ সুমন আহমেদ (২৪) শুক্রবার (৫ই জানুয়ারি, ২০২৪) বিকেলে সিকান্দারপুর বাজার সংলগ্ন এলাকায় কুখ্যাত অপরাধী সিন্ডিকেট ‘কালা গ্রুপ’-এর সশস্ত্র ক্যাডারদের নৃশংস হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কালা গ্রুপের বর্তমান প্রধান শাহ আলম ও তার সহযোগী সশস্ত্র সন্ত্রাসীরা সিকান্দারপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শেখ সুমন আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে শেখ সুমন আহমেদকে বেধড়ক পেটায়, যার ফলে শেখ সুমন আহমেদ সমস্ত শরীরে গুরুতর আঘাত প্রাপ্ত হন। বড় ভাই সোহেল মিয়ার ওপর পূর্ব শত্রুতার জেরে সুমনকে চিরতরে শেষ করে দেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, কালা গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত সুমনের পরিবার ও স্বজনরা বর্তমানে চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন।
7:13 am, Saturday, 10 October 2026
News Title :
হবিগঞ্জে সিকান্দারপুর বাজারে ‘কালা গ্রুপ’-এর নৃশংস হামলা:যুবক মারাত্মক আহত, সদর হাসপাতালে ভর্তি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:07:00 pm, Saturday, 6 January 2024
- 23 Time View
Tag :
Popular Post






























