11:07 am, Sunday, 26 July 2026

মৌলভীবাজারে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় হানিফ,শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ জরিমানা

বিশেষ প্রতিবেদক::  হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় হানিফ,শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ জরিমানা করা হয়েছে।

আজ পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ও র্যা৯, শ্রীমঙ্গল ও বিআরটিএ, মৌলভীবাজারের সহযোগিতায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডস্থ (রহমান সিএনজি পাম্প সংলগ্ন) এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় এর পরিচালক মোহাম্মদ এমরান হোসেন উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম এবং মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আলমগীর। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ভঙ্গ করে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে হানিফ পরিবহন, শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ সর্বমোট ১২টি পরিবহনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯,৫০০ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয় এবং প্রায় ৫০টি পরিবহন হতে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া শব্দ দূষণ রোধে জনগণের মাঝে পরিবেশ ও শব্দ সচেতনতার লিফলেট বিতরণ করা হয়। শব্দ দূষণের কারণে পরিবেশ ও প্রতিবেশ তথা মানবদেহের উপর যে মারাত্মক ক্ষতি সাধিত হয়, তা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

মৌলভীবাজারে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় হানিফ,শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ জরিমানা

Update Time : 12:55:20 pm, Tuesday, 11 October 2022