4:34 am, Wednesday, 15 July 2026

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে।

সকাল ৯টার দিকে শেষ গোসল করানো হয় হাদিসুরকে। এরপর সকাল ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে তাকে।

সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পৌঁছায়।

এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের মরদেহ নিয়ে বরগুনার উদ্দেশে রওনা হন স্বজনরা।

গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

Update Time : 06:58:58 am, Tuesday, 15 March 2022