8:49 am, Tuesday, 27 October 2026

হৃদয়ের ফিফটিতে কোনো রকম দেড়শ পেরোলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট ::ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল টাইগারদের টপ অর্ডার। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র সিরিজেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মূলক সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৫৩ রান তুলতে পারে টাইগাররা।

মঙ্গলবার (২১ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৫ বলে ১৪ রান করে লিটন আউট হলে ১৩ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন সৌম্য সরকার।

এদিন ব্যাটে রান পাননি অধিনায়ক শান্তও। ১১ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে পিচে বেশিক্ষণ থাকতে পারেননি সাকিবও। ১২ বলে ৬ রান করে রান আউট হন এই টাইগার অলরাউন্ডার।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ। ২২ বলে ৩১ রান করে আউট হন এই ফিনিশার ব্যাটার।

শেষ পর্যন্ত জাকের আলীর ৫ বলে ৯ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ বলের ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের হয়ে দুই উইকেট নেন স্টিভেন টেইলর। এ ছাড়াও সৌরভ নেথ্রালভাকার, আলী খান এবং জেসি সিং একটি করে উইকেট নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

হৃদয়ের ফিফটিতে কোনো রকম দেড়শ পেরোলো বাংলাদেশ

Update Time : 07:49:33 am, Wednesday, 22 May 2024