4:03 am, Friday, 17 July 2026

২১ বছর বয়সেই মারা গেলেন টিকটক তারকা মেঘা

বিনোদন ডেস্ক : ভারতীয় কানাডিয়ান টিকটক তারকা মেঘা ঠাকুর মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। গত ২৪ নভেম্বর মারা গেছেন তিনি। তারকার মা-বাবা মেয়ের ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন এই তথ্য। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মেঘাকে সবশেষ গত ১৯ নভেম্বর সোশ্যালে পোস্ট করতে দেখা গেছে। এরপরে সোশ্যালে আর দেখা যায়নি তাকে। তবে তার মায়ের পক্ষে জানানো হয়, ২৪ নভেম্বর মারা গেছেন মেঘা।

সোশ্যালে তার মা জানিয়েছেন, আমাদের মন ভারাক্রান্ত। কেননা, আমাদের জীবনের আলো, ভালোবাসা, আমাদের মেয়ে মেঘার আকস্মিক মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর সকালে মারা গেছে সে। আমরা ভাবতে পারিনি এমন কিছু হবে। সে খুব সাহসী ও আত্মবিশ্বাসয়ী ছিল। তাকে সবসময় মনে রাখব আমরা। আপনাদের ও ওর অনুরাগীদের খুব ভালোবাসতো।

এছাড়া পরপারে যেন ভালো থাকেন মেঘা, সেই জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছেন টিকটক স্টারের মা-বাবা।

প্রসঙ্গত, মেঘা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যথেষ্ট পরিচিত মুখ। প্রায় ৯৩ হাজার ফলোয়ার তার। বডি পজিটিভ ও কনফিডেন্স প্রসঙ্গে বিভিন্ন বার্তা দিতেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২১ বছর বয়সেই মারা গেলেন টিকটক তারকা মেঘা

Update Time : 07:10:02 am, Monday, 5 December 2022