6:51 am, Saturday, 18 April 2026

২ শিশু সন্তানকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, বাবা আটক

ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে প্রবাসী স্ত্রীর টাকা পাঠাতে দেরি হওয়ায় দুই শিশু সন্তাানের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড পিতা। নিষ্ঠুর নির্যাতনের সে ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অভিযানে দুই শিশুকে উদ্ধার ও পিতাকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার মুখেই উঠে আসে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা।

স্ত্রীর সঙ্গে কলহ ও মাদক সেবনের টাকা না দেয়াকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

৭ মাস আগে দ্বিতীয় স্বামী আল-আমিন মিয়ার কাছে চার বছরের কন্যা সন্তান মুন্নি ও সাত বছরের পুত্র সন্তান মুন্নাকে রেখে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন সাকিনা বেগম। তবে বাবার স্রেহ তো দূরের কথা শিশু দুটির কপালে জুটেছে নির্মমতা। নির্যাতনের সময় ভিডিও ধারণ করে পাঠানো হতো মায়ের কাছে।

এই পৈশাচিকতা বন্ধে সৌদি আরব থেকে কয়েকবার টাকাও পাঠান সাকিনা বেগম। কিন্তু থামেনি নিষ্ঠুরতা। সম্প্রতি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। বৃৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলস্টেশনের পাশের পরিত্যক্ত ভবন থেকে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয়ে ঘাতক পিতা আল-আমিনকে। জিজ্ঞাসাবাদে তার মুখ থেকেই বেরিয়ে আসে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, আল-আমিন একজন মাদকসেবী। তার প্রবাসী স্ত্রী টাকা পাঠাতে দেরি হওয়ায় দুই শিশু সন্তানের উপর নির্যাতন চালিয়ে ভিডিও ধারণ করে আসছিল। ইতিমধ্যে শিশুদুটিকে উদ্ধার করে আলআমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

২ শিশু সন্তানকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, বাবা আটক

Update Time : 04:59:59 am, Friday, 4 March 2022