10:17 pm, Thursday, 17 September 2026

৩৫ রানে ফিরলেন সাকিব, আশরাফুলের ‘ডাক’

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু মাঠে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি।

দীর্ঘদিন পর ব্যাট করতে নেমে করেছেন মাত্র ৩৫ রান। অপরদিকে টুর্নামেন্টের টেস্ট ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও ভালো করতে পারেননি আশরাফুল। ডাক মেরে ফিরতে হয়েছে তাকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চলের বোলারদের তোপের মুখে পড়েন মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন মধ্যাঞ্চলের ব্যাটাররা। সৌম্য আর মিজানুর শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারেননি। দলীয় ৩৬ রানে সৌম্য ১৩ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে যান। মিজানুর করেন ৪০ বলে ৩৬ রান। চার নম্বরে নেমে ব্যাট হাতে ধুঁকছিলেন সাকিব। তানভীর ইসলামের বলে রনি তালুকদারের তালুবন্দি হওয়ার আগে তার সংগ্রহ ৫৮ বলে ২ চারে ৩৫।

৩৭ বলে ইনিংসের সর্বোচ্চ ৩৭ রান আসে পাঁচ নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। দারুণ ফর্মে থাকা মিঠুন ৩টি চার এবং ১টি ছক্কা মারেন। ৪৩.২ ওভারে মাত্র ১৭৭ রানে অল-আউট হয় মধ্যাঞ্চল। ৩টি করে উইকেট নেন রুবেল হোসেন আর রেজাউর রহমান। তবে রুবেল ৮.২ ওভারে ৫১ রান দিলেও রেজাউর ৯ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম।

জবাবে রনি তালুকদারের সঙ্গে পূর্বাঞ্চলের ইনিংস উদ্বোধন করতে আসেন মোহাম্মদ আশরাফুল। আবু হায়দার রনির করা প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি হন। ৫ বল খেলে তার নামের পাশে ০ রান। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে পূর্বাঞ্চল এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ৪ রান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

৩৫ রানে ফিরলেন সাকিব, আশরাফুলের ‘ডাক’

Update Time : 10:37:27 am, Sunday, 9 January 2022