ষ্টাফ রিপোর্টার :: নকল মবিল বিক্রি, অতিরিক্ত দামে পোল্ট্রি ফিড বিক্রি, অতিরিক্ত দামে ঔষধ বিক্রি এমনই অভিযোগে তিনজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১০/০৬/২০২১ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে মোট ৩ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। মো: শাহেদ আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত আর, বি মটরস এর বিরুদ্ধে নকল মবিল বিক্রি করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক মনিলাল দেব তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: শাহেদ আহমেদ চৌধুরীকে জরিমানার ২৫%=২ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। অতিরিক্ত দামে পোল্ট্রি ফিড বিক্রি করায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার সিলেট রোডে অবস্থিত শাহজালাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড হাউজ এর বিরুদ্ধে মো আতাউর রহমান অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক মো: রেজাউল করিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো: আতাউল রহমানকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে সিলেট, জেলা পুলিশ লাইনের সামনে অবস্থিত প্যানাসিয়া ফার্মেসী এর বিরুদ্ধে রাজন পাল অতিরিক্ত দামে ঔষধ বিক্রির অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী রাজন পালকে ৫ শত টাকা প্রদান করা হয়।
3:49 am, Thursday, 27 August 2026
News Title :
৩ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:52:36 pm, Thursday, 10 June 2021
- 481 Time View
Tag :
Popular Post






























