7:07 am, Saturday, 27 June 2026

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি :: গত মঙ্গলবার (২৭ জুন) রাতে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ০৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণবাজার এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১. হুমায়ন মিয়া (২৬) ও ২.দেবা রঞ্জন বিশ্বাস (৩২)।
মাদক কারবারি হুমায়ন মিয়া ও দেবা রঞ্জন বিশ্বাস যথাক্রমে জুড়ী থানার জগন্নাথপুর গ্রামের ছুরুক মিয়া ও বিনোদপুর গ্রামের দিগেন্দ্র বিশ্বাসের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Update Time : 01:07:21 pm, Tuesday, 28 June 2022