11:07 pm, Monday, 27 July 2026

ঘরের মাঠে ফের বার্সেলোনার হার, শিরোপার আরও কাছে রিয়াল

ডেস্ক রিপোর্ট : একটা জয়ই পারত লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে। কিন্তু রোববার ঘরের মাঠে ফের হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। এদিন রায়ো ভাইয়েকানোর বিপক্ষে দলটি হেরেছে ১-০ গোলে। এতে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। এই হারে শীর্ষ চারে অবস্থান শক্ত করার সুযোগও হারাল বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে কাম্প নউয়ে বার্সেলোনা হারের তেতো স্বাদ পেল টানা তিন ম্যাচে। ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে, এরপর লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। ক্লাব ইতিহাসে এমন অভিজ্ঞতা তাদের আগে হয়েছিল একবারই, ১৯৯৮ সালে লুই ফন খালের কোচিংয়ে।

রোববার ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ভাইয়েকানো। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন আলভারো গার্সিয়া। এরপর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

পেছনে পড়ার পর দারুণ খেলতে থাকে বার্সেলোনা। ১৫তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে রোনালদ আরাহো নেন শট। তবে ভাইয়েকানোর গোলরক্ষকের স শট ঠেকাতে কোন সমস্যা হয়নি।

গোল খেয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় স্বাগতিকরা। পঞ্চদশ মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে রোনালদ আরাহোর শট ঠেকাতে কোনো সমস্যা হয়নি সফরকারী গোলরক্ষকের। ২৬তম মিনিটে ২৫ গজ দূর থেকে জর্দি আলবার শট লক্ষ্যে থাকেনি।

বিরতির পর গোল করার হাফ চান্স পান আলবা। উসমান দেম্বেলের পাসে ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ ডিফেন্ডারের জোরাল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গা ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বদলি নামা মেমফিস ডিপাইয়ের ৬৯তম মিনিটের প্রচেষ্টা ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে রেফারির সাড়া মেলেনি।

১১ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে কাছ থেকে আদামা ত্রাওরের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক দিমিত্রিয়েভস্কি। দশম মিনিটে গার্সিয়ার শট পোস্টে লাগায় ব্যবধান দ্বিগুণ হয়নি। ওই ১১ মিনিট পেরিয়ে যাওয়ার পর একটি ফ্রি-কিক পায় বার্সেলোনা। মেমফিসের শট ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বলের নাগাল পাননি গোলরক্ষক।

Tag :
About Author Information

Sirajul Islam

ঘরের মাঠে ফের বার্সেলোনার হার, শিরোপার আরও কাছে রিয়াল

Update Time : 06:25:59 am, Monday, 25 April 2022